শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি
তথ্যপ্রযুক্তি

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
·প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১:২৯ পিএম·সর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ১:২৯ পিএম
এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুগে প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কের কার্যক্ষমতা ও সাইবার নিরাপত্তা বৃদ্ধি করতে নতুন কয়েকটি উন্নত প্রযুক্তি উন্মোচন করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস। নতুন এই প্রযুক্তির সাহায্যে প্রতিষ্ঠানগুলো এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণ, নিরাপদে তথ্য (ডেটা) আদান-প্রদান এবং সম্ভাব্য সাইবার হামলা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করতে পারবে।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সফোস। প্রতিষ্ঠানটির নতুন উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে 'সফোস ফায়ারওয়াল ভি২৩', নতুন 'এক্সজিএস হার্ডওয়্যার', 'সফোস এনডিআর সমাধান' এবং নেটওয়ার্ক নিরাপত্তাব্যবস্থায় বেশ কিছু সর্বাধুনিক সুবিধা।

সফোস জানায়, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহারের ফলে প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কের ধরন ও সাইবার অপরাধীদের হামলার কৌশলে বড় ধরনের রূপান্তর এসেছে। ব্যবহারকারী, অ্যাপ্লিকেশন, স্মার্ট ডিভাইস, ক্লাউড সেবা ও এআই ব্যবস্থার কারণে নেটওয়ার্কে ডেটা আদান-প্রদান আশঙ্কাজনকভাবে বেড়েছে। অন্যদিকে, সাইবার অপরাধীরাও এআই প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা আগের চেয়ে দ্রুত খুঁজে বের করে হামলা চালাচ্ছে।

সফোসের 'স্টেট অব র‍্যানসমওয়্যার ২০২৬' শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, র‍্যানসমওয়্যার হামলার প্রায় ৬১ শতাংশ ঘটনাতেই ডেটা এনক্রিপ্ট বা ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই ফায়ারওয়াল থেকে প্রাথমিক সতর্কবার্তা পাওয়া গেছে। এই দ্রুত সতর্কবার্তার ফলে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা দ্রুত পদক্ষেপ নিয়ে বড় ধরনের ক্ষতি এড়াতে সক্ষম হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এআইনির্ভর নেটওয়ার্কের নিরাপত্তা দিতে সমন্বিত ব্যবস্থা ও কার্যক্ষমতার ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। 'সফোস ফিউশন'-এর মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা সমাধান এখন তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদান করবে। নতুন 'সফোস ফায়ারওয়াল ভি২৩' সংস্করণটি 'সফোস এআই ডিফেন্স'-এর সাথে সংযুক্ত থাকায় প্রশাসকরা এআই সেবার ব্যবহার নিখুঁতভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি এতে থাকা নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ফায়ারওয়ালের নিয়ম তৈরিতে সহায়তা করবে।

প্রযুক্তিগত এই আপগ্রেডের ফলে নিরাপত্তাজনিত কোনো সমস্যা দেখা দিলে তা আগের চেয়ে ১৩ গুণ দ্রুত শনাক্ত করা যাবে। আগে যা শনাক্ত করতে চার সেকেন্ড সময় লাগত, নতুন হার্ডওয়্যারভিত্তিক প্রযুক্তির সাহায্যে এখন তা মাত্র ৩০০ মিলিসেকেন্ডেই সম্ভব হবে। এর ফলে সফোস ফায়ারওয়াল, এনডিআর, ওয়ার্কস্পেস প্রোটেকশন, ওয়্যারলেস ও সুইচ নেটওয়ার্কের পুরো ইকোসিস্টেম এক ছাতার নিচে আরও দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করা যাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

১ সপ্তাহ আগে
দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

১ সপ্তাহ আগে
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

১ সপ্তাহ আগে
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

১ সপ্তাহ আগে
বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

২ সপ্তাহ আগে
সব অপারেটরের গ্রাহকদের জন্য উন্মুক্ত বাংলালিংকের ‘মুক্ত’ অ্যাপ

সব অপারেটরের গ্রাহকদের জন্য উন্মুক্ত বাংলালিংকের ‘মুক্ত’ অ্যাপ

২ সপ্তাহ আগে
পরবর্তী সংবাদ

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM