শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /দ্বিতীয় বিকল্প খুঁজতে গিয়ে দলে মাহফিজুল
খেলাধুলা

দ্বিতীয় বিকল্প খুঁজতে গিয়ে দলে মাহফিজুল

দ্বিতীয় বিকল্প খুঁজতে গিয়ে দলে মাহফিজুল...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ২:৩৫ পিএম·সর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ২:৩৫ পিএম
দ্বিতীয় বিকল্প খুঁজতে গিয়ে দলে মাহফিজুল

মাহফিজুল ইসলাম রবিনের জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল ফিফটি-ফিফটি। হুট করেই রোববার মাহমুদুল হাসান জয়ের ছোট্ট একটি অপারেশন করতে হয়েছে। তাতেই নিশ্চিত হয়েছে প্রথমবারের মতে জাতীয় দলে জায়গায় পাওয়া। ব্যাকআপ ওপেনার হিসাবে তিনি সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে। চোটের ধাক্কায় একাধিক পরিবর্তন হয়েছে। তাইজুলের ফর্ম নিয়ে উদ্বেগ থাকলেও আস্থা রয়েছে নির্বাচকদের। দক্ষিণ আফ্রিকা কন্ডিশনের কথা মাথায় রেখে ১৬ সদস্যের দলে পাঁচ পেসার রেখেছেন নির্বাচকরা।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন, একের পর এক চোটের ধাক্কা আর টেস্ট দলের ভারসাম্য সব মিলিয়ে কঠিন এক সফরের সামনে বাংলাদেশ। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মতে, দক্ষিণ আফ্রিকায় পেসারদেরই বড় ভূমিকা রাখতে হবে। তাই নিয়মিত চার পেসারের জায়গায় এবার দলে নেওয়া হয়েছে পাঁচজনকে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেনের সাথে রয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। স্পিন বিভাগে মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম। প্রধান নির্বাচক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় অন্তত তিন পেসার নিয়ে মাঠে নামা নিশ্চিত। পরিস্থিতি বিবেচনায় চার পেসারও খেলতে পারে বাংলাদেশ। সে কারণেই একজন বাড়তি পেসার রাখা হয়েছে দলে।

তাইজুলের ফর্ম নিয়ে উদ্বেগের কথা লুকাননি হাবিবুল। সাম্প্রতিক কয়েকটি টেস্টে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি বাঁহাতি এই স্পিনার। তবু তাকে বাদ দেওয়ার কথা ভাবেননি নির্বাচকেরা। হাবিবুল বলেন, ‘তাইজুল আমাদের সেরা স্পিনার। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি সে। ওর ফর্ম ফিরে পাওয়া আমাদের খুব দরকার। আশা করি, আবার ছন্দে ফিরবে।

দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক রান করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতাও তার পক্ষে গেছে। সাম্প্রতিক পারফরম্যান্সে নাঈমকে টেস্ট খেলার জন্য প্রস্তুত মনে হয়েছে নির্বাচকদের। ২০২২ সালে নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চে অভিষেক হয়েছিল তার। বাংলাদেশের হয়ে টেস্ট খেলা শততম ক্রিকেটার হিসেবে অভিষেক হলেও এরপর আর সাদা পোশাকে মাঠে নামা হয়নি। প্রায় সাড়ে চার বছর পর আবারও টেস্ট দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার সামনে।

ওপেনিংয়ে ডানহাতি ব্যাটারের প্রয়োজন মেটাতে নেওয়া হয়েছে মাহফিজুল ইসলাম রবিনকে। হাবিবুলের ভাষায়, ‘টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য কমাতে একজন ডানহাতি ওপেনার খুঁজছিল দল। প্রথম শ্রেণি ও ‘এ’ দলের ক্রিকেটে রবিনের পারফরম্যান্স এবং ব্যাটিংয়ের গোছানো ধরন তাকে এগিয়ে রেখেছে।

প্রথমবারের মতো ডাক পাওয়া মাহফিজুল সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ভালো ব্যাটিং করেছেন। সিলেট টেস্টের ব্যস্ততায় জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে মাঠে নামা হয়নি মাহফিজুলের। জাতীয় লিগে ২২ বছর বয়সী এই ব্যাটার পাঁচ ম্যাচের ১০ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৬৭২ রান। করেছেন একটি ডাবলও। জাতীয় লিগে রাজশাহীর বিপক্ষে চতুর্থ রাউন্ডে ২৮২ রানের বিশাল ইনিংস খেলেছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ। তার আগে টানা দুই রাউন্ডে সেঞ্চুরি করেন তিনি। পাঁচ ম্যাচের সাত ইনিংসে ১০২ গড় নিয়ে নাঈমের নামের পাশে জমা হয়েছে ৬১২ রান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজের দুই ম্যাচ হবে হাইভেল্ড অঞ্চলের জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই দুই ভেন্যুতে পেসাররা সাধারণত বাড়তি সুবিধা পান। বাড়তি পেসারের জায়গা করে দিতে বাদ পড়েছেন নাঈম ইসলাম।

আগামী রোববার জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

নাহিদ রানা নেই দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেও, ফিরবেন কবে?

পরবর্তী সংবাদ

দ্বিতীয় ইনিংসেও নতুন রেকর্ড গড়লেন হৃদয়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM