শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /সিডনির রাস্তায় শাবনূর-রবি চৌধুরী, দেখা দিল দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতি
বিনোদন

সিডনির রাস্তায় শাবনূর-রবি চৌধুরী, দেখা দিল দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতি

অস্ট্রেলিয়ার সিডনিতে শাবনূর গাড়ি চালিয়ে রবি চৌধুরীকে গায়ে গান শুনিয়ে আনন্দঘন মুহূর্ত কাটান, পেছনের আসনে ছিলেন তাঁদের ছেলে আইজান নেহান। শুক্রবার (৯ অক্টোবর) তোলা ভিডিওতে দেখা গেছে নব্বই দশকের এই দুই তারকার অটুট বন্ধুত্ব।

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১:৪৪ পিএম·সর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ১:৪৪ পিএম
সিডনির রাস্তায় শাবনূর-রবি চৌধুরী, দেখা দিল দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতি

অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায় শুক্রবার (৯ অক্টোবর) ছুটির দিনে একটি গাড়িয়ে চিত্রনায়িকা শাবনূর স্টিয়ারিংয়ে বসে গাড়ি চালাচ্ছিলেন, পাশের আসনে বসে সংগীতশিল্পী রবি চৌধুরী খালি গলায় গান গাইছিলেন, পেছনের আসনে ছিল শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহান। শাবনূর ও রবি চৌধুরীর এই আনন্দঘন মুহূর্তের ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নব্বই দশকের এই দুই তারকার অটুট বন্ধুত্বের প্রমাণ মিলেছে।

শাবনূর ডেইলি বরিশাল-কে জানান, "সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ফিরে গেলাম ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের সেই মধুর স্মৃতিতে। ছবিটির জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ যার মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। প্রিয় রবি চৌধুরীর কণ্ঠে আজ সেই গানটির দুই লাইন শুনে নস্টালজিয়ায় ডুবে গেলাম। বাংলা আধুনিক গানের জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে সিডনিতে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে।"

মূলত স্টেজ শোতে অংশ নিতে অস্ট্রেলিয়া গেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী, তাঁর আসার খবর আগেই পেয়েছিলেন শাবনূর, তাই সময় বের করে একসঙ্গে ঘোরার পরিকল্পনা করেছিলেন তাঁরা। শুক্রবার সেই পরিকল্পনাই বাস্তবে রূপ নিয়েছিল, সিডনির বিভিন্ন মনোরম জায়গা ঘুরিয়ে দেখান শাবনূর, ঘোরাঘুরির ফাঁকে বন্ধুর সঙ্গে গানও গেয়ে শোনান এই অভিনেত্রী।

শাবনূর ও রবি চৌধুরীর বন্ধুত্ব দীর্ঘদিনের, দুজনেই ১৭ ডিসেম্বর তারিখে জন্মগ্রহণ করেছেন, এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছেন তাঁরা, ভিডিওতে সেই বন্ধুত্বের কথাও তুলে ধরেছেন শাবনূর। ভিডিওটি প্রকাশের পর স্মৃতিকাতর হয়ে পড়েছেন ভক্ত-অনুরাগীরা।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#শাবনূর#রবি চৌধুরী#সিডনি#অস্ট্রেলিয়া#বিনোদন#সাংবাদিকতা

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

পবিত্র মক্কায় ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে কড়া বার্তা

পরবর্তী সংবাদ

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দৃশ্যম ৩’, ৮ দিনে আয় ৪০৭ কোটি রুপি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM