শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /অমিতাভের চেয়ে এক টাকা বেশি পারিশ্রমিক চাওয়ার গল্প শোনালেন নানা পাটেকরের সহশিল্পী
বিনোদন

অমিতাভের চেয়ে এক টাকা বেশি পারিশ্রমিক চাওয়ার গল্প শোনালেন নানা পাটেকরের সহশিল্পী

বলিউড অভিনেতা নানা পাটেকর অমিতাভ বচ্চনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের জন্য তাঁর চেয়ে এক টাকা বেশি পারিশ্রমিক চেয়েছিলেন—এমন একটি গল্প শোনালেন ‘দৃশ্যম ৩’-এর অভিনেতা কমলেশ সাওয়ান্ত। তবে এ ঘটনার সত্যতা নিয়ে নিশ্চিত নন তিনি।

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম·সর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম
অমিতাভের চেয়ে এক টাকা বেশি পারিশ্রমিক চাওয়ার গল্প শোনালেন নানা পাটেকরের সহশিল্পী

বলিউড অভিনেতা নানা পাটেকর নিজের স্বতন্ত্র অভিনয় ও সংলাপ বলার ভঙ্গির জন্য বিশেষ পরিচিত। বিশেষ করে পর্দায় তার সংলাপ দর্শকদের কাছে ছিল বাড়তি আকর্ষণ। এবার ‘দৃশ্যম ৩’ সিনেমায় ইন্সপেক্টর গাইতোন্ডের চরিত্রে অভিনয় করা অভিনেতা কমলেশ সাওয়ান্ত এই অভিনেতাকে নিয়ে এক মজার ঘটনা জানিয়েছেন।

এক সাক্ষাৎকারে কমলেশ নানা পাটেকরের জনপ্রিয়তা ও অভিনয়জীবন নিয়ে কথা বলেন। এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার জন্য নানা পাটেকরের পারিশ্রমিকের দাবি নিয়ে শোনা একটি গল্পও তুলে ধরেন তিনি। কমলেশের ভাষ্য অনুযায়ী, অমিতাভ বচ্চনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের জন্য তার চেয়ে এক টাকা বেশি পারিশ্রমিক চেয়েছিলেন নানা পাটেকর। এ প্রসঙ্গে নানা বলেছিলেন, বচ্চন সাহেবের সঙ্গে কাজ করলে আমি এক টাকা বেশি নেব।

কমলেশ জানান, তিনি শুনেছেন, ওই সিনেমার জন্য নানা পাটেকর এক কোটি টাকা ও এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। অন্যদিকে, অমিতাভ বচ্চন পেয়েছিলেন এক কোটি টাকা। তবে ঘটনাটির সত্যতা নিয়ে নিশ্চিত নন বলেও উল্লেখ করেন কমলেশ। তিনি বলেন, আমরা তাকে কাজ করতে দেখেছি, তার সম্পর্কে অনেক গল্পও শুনেছি। এই ঘটনাটিও তেমনই একটি গল্প, যা আমি শুনেছি। তবে এটি কতটা সত্য, তা নিশ্চিত করে বলতে পারছি না।

উল্লেখ্য, নানা পাটেকর ও অমিতাভ বচ্চন একসঙ্গে অভিনয় করেছিলেন ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘কোহরাম’ সিনেমায়। মেহুল কুমার পরিচালিত ছবিটিই দুই অভিনেতার একসঙ্গে পর্দায় অভিনয়ের একমাত্র সিনেমা।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#নানা পাটেকর#অমিতাভ বচ্চন#বলিউড#দৃশ্যম ৩#কমলেশ সাওয়ান্ত

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ওজন ছিল প্রায় ১০০ কেজি, তখনই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

পরবর্তী সংবাদ

বিবাহিত ধর্মেন্দ্রর প্রেমে হেমা মালিনীর পড়া: নিজেই খুলে বললেন কারণ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM