বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আইন ও আদালত
  3. /গৌরনদীতে অনিয়মের সংবাদ প্রকাশে শোকজ, জবাবে উকিল নোটিশ
আইন ও আদালত

গৌরনদীতে অনিয়মের সংবাদ প্রকাশে শোকজ, জবাবে উকিল নোটিশ

গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও সংবাদমাধ্যমের প্রতিনিধি আরিফিন রিয়াদ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোল্লা ফারুক হাসান এবং দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি রাজিব ইসলাম তারিমের পক্ষে পৃথক তিনটি নোটিশ জারি করেন বরিশাল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এসএম রিয়াজুর ইসলাম রিয়াজ

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ৮:৪০ এএম·সর্বশেষ: ৮ অক্টোবর ২০২৬, ৯:৫১ পিএম
গৌরনদীতে অনিয়মের সংবাদ প্রকাশে শোকজ, জবাবে উকিল নোটিশ

বরিশালের গৌরনদীতে দুই শিক্ষকের অনিয়মের সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাবের তিন সাংবাদিককে বহিষ্কারের শোকজ নোটিশ দিয়েছেন প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির। তবে পাল্টা প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট সাংবাদিকরা পৃথকভাবে আইনজীবীর মাধ্যমে তিনটি উকিল নোটিশ পাঠিয়েছেন।

রোববার গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও সংবাদমাধ্যমের প্রতিনিধি আরিফিন রিয়াদ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোল্লা ফারুক হাসান এবং দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি রাজিব ইসলাম তারিমের পক্ষে পৃথক তিনটি নোটিশ জারি করেন বরিশাল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এসএম রিয়াজুর ইসলাম রিয়াজ।

এর আগে শনিবার সন্ধ্যায় গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির ওই তিন সাংবাদিককে বহিষ্কারের শোকজ নোটিশ দেন। তবে স্থানীয় সাংবাদিকরা এটিকে উদ্দেশ্যপ্রণোদিত এবং ক্ষমতার অপব্যবহার হিসেবে অভিহিত করেছেন। তাদের অভিযোগ, আহ্বায়কের পদক্ষেপ সংবিধান প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ যা গণমাধ্যমের স্বাধীনতার ক্ষতি করার পাশাপাশি প্রেসক্লাবের ভাবমূর্তিকেও কলঙ্কিত করেছে।

উকিল নোটিশে বলা হয়, আহবায়ক মনিরুজ্জামান মনির যে নোটিশ দিয়েছেন সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা প্রকৃতপক্ষে দুই শিক্ষকের অনিয়ম আড়াল করার অপচেষ্টা।

জানা গেছে, স্কুল ও কলেজ (নীতিমালা ২০২২, অনুচ্ছেদ ১১.১৭), মাদ্রাসা (নীতিমালা ২০১৮, সংশোধিত ২০২০, অনুচ্ছেদ ১১.১০) (ক) সরকারি বিধি বহির্ভূত ভাবে গৌরনদীর নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহিন ও গরঙ্গল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফারহান হোসেন নান্নু শিক্ষকতা ও সাংবাদিকতা একত্রে করে আসছেন। সম্প্রতি বিদ্যালেয়র ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীর কাছ থেকে কোন প্রকার ছুটি না নিয়েই সাংবাদিকতার প্রভাব খাটিয়ে কক্সবাজারে পিকনিকে যান প্রধান শিক্ষক শাহিন । অন্যদিকে সহকারী শিক্ষক নান্নু অসুস্থতার অজুহাত দেখিয়ে একই পিকনিকে অংশ নেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবাদিকদের তথ্য সরবরাহ করলে কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকাসহ বিভিন্ন নিউজ পোর্টালে ‘গৌরনদীতে দুই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তবে এ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর প্রেসক্লাব আহবায়ক মনিরুজ্জামান ক্ষুব্ধ হয়ে প্রতিহিংসা বশত সাংবাদিক আরিফিন রিয়াদ ও রাজিব ইসলাম তারিমকে আসন্ন পিআইবি প্রশিক্ষণের তালিকা থেকে বাদ দেন। এমনকি এ নিয়ে সাংবাদিক মোল্লা ফারুক হাসান প্রেসক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুঃখ প্রকাশ করলে তার ওপরেও ক্ষিপ্ত হন। পরবর্তীতে তিন সাংবাদিককেই ‘কারণ দর্শানো নোটিশ’ দিয়ে প্রেসক্লাব থেকে বহিষ্কারের পাঁয়তারা শুরু করেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই এই নোটিশ জারি করা হয়েছে। কয়েকদিন আগে মনিরুজ্জামান মনির আহবায়কের ক্ষমতার অপব্যবহার করে গলায় প্রেসকার্ড ঝুলিয়ে উপজেলার সুন্দরদী এলাকায় একটি জমি দখলের চেষ্টা করেন। এ সময় তার একটি মারমুখি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সংস্লিষ্ট তিনজন সাংবাদিক ঘটনাটি প্রকাশের প্রস্তুতি নিলে তিনি ক্ষুব্ধ হয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে নোটিশ জারি করেন।

আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক রাজিব ইসলাম তারিমকে সংবাদ প্রকাশ না করার জন্য ফোনে চাপ দেন মনির। অন্যথায় তাকেসহ তার সহকর্মীদের মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়ানো হবে বলে হুমকি দেন এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়েরও চেষ্টাও করেন।

সাংবাদিকরা অভিযোগ করেন, একজন প্রেসক্লাব আহবায়কের কোনো এখতিয়ার নেই সাংবাদিকদের পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার। যা সংবিধানের ৩৯ অনুচ্ছেদের সরাসরি পরিপন্থী। তারা আরও জানান, কূটকৌশল ও অসৎ উদ্দেশ্যে শোকজ ইস্যুর তারিখ ও হাতে পাওয়ার তারিখ ভিন্ন রেখে নোটিশ পাঠানো হয়েছে। যাতে সাংবাদিকরা যথাযথ সময়ে জবাব দিতে না পারেন।

সাংবাদিকরা প্রশ্ন তোলেন, শিক্ষকদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের তদন্ত এখনও চলমান। তদন্ত শেষ না হওয়া সত্ত্বেও আহবায়ক মনিরুজ্জামান কী প্রমাণ বা সরকারি নথির ভিত্তিতে সংবাদটিকে ‘মিথ্যা’ আখ্যা দিয়েছেন? তাদের অভিযোগ, এ ধরনের মন্তব্য চলমান তদন্তকে প্রভাবিত করার স্পষ্ট অপচেষ্টা এবং ব্যক্তিগত পূর্বাগ্রহের বহিঃপ্রকাশ যা দায়িত্বশীল পদে থেকে একজন সংগঠনের আহবায়কের জন্য গর্হিত কাজ।

ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, এটি শুধু আমাদের ব্যক্তিগত ক্ষতির বিষয় নয় এটি সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

বরিশাল জজকোর্টের অ্যাডভোকেট এসএম রিয়াজুর ইসলাম রিয়াজ বলেন, আমার মক্কেলগণ সাংবাদিকতার পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনজন সাংবাদিকের পক্ষে পৃথকভাবে শোকজ নোটিশ জারি করা হয়েছে এবং এই নোটিশের যথাযথ ব্যাখ্যা ও প্রমাণ প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। অ্যাডভোকেট রিয়াজ আরও বলেন, একজন প্রেসক্লাব আহবায়ক সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও প্রকাশে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার রাখেন না। এমন হস্তক্ষেপ সংবিধান ও সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। আমাদের ক্লায়েন্টের পক্ষে শোকজ নোটিশ প্রত্যাহারের পাশাপাশি লিখিতভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তা না হলে দেওয়ানি ও ফৌজদারি মানহানি মামলা, হুমকি প্রদান, চাঁদাবাজি, ষড়যন্ত্র এবং সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

এ ঘটনায় গৌরনদীসহ বরিশাল অঞ্চলের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকরা বলেন, প্রেসক্লাবের নেতৃত্বে থেকে ব্যক্তিস্বার্থে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো শুধু সংগঠনের মর্যাদা নষ্ট করছে না বরং সাধারণ মানুষের চোখে পুরো গণমাধ্যমের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

তবে এ বিষয়ে জানতে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরের মোবাইল ফোনে কল দেয়া হলে তার নম্বর বন্ধ থাকায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বার কাউন্সিলের কঠোর তদারকি: আইন পেশার মর্যাদা ও পেশাদারিত্ব সুরক্ষা

বার কাউন্সিলের কঠোর তদারকি: আইন পেশার মর্যাদা ও পেশাদারিত্ব সুরক্ষা

১ মাস আগে
ভূমি বিরোধ ও জালিয়াতি রোধে 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন' এর কঠোর প্রয়োগ

ভূমি বিরোধ ও জালিয়াতি রোধে 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন' এর কঠোর প্রয়োগ

১ মাস আগে
শ্রম আইন সংশোধন ও বাস্তবায়ন: কারখানায় শ্রমিকদের সুরক্ষা ও ন্যায্য মজুরি

শ্রম আইন সংশোধন ও বাস্তবায়ন: কারখানায় শ্রমিকদের সুরক্ষা ও ন্যায্য মজুরি

১ মাস আগে
পারিবারিক বিরোধে আপস-মীমাংসা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) সুফল

পারিবারিক বিরোধে আপস-মীমাংসা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) সুফল

১ মাস আগে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন: ভেজাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে আদালতের জিরো টলারেন্স

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন: ভেজাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে আদালতের জিরো টলারেন্স

২ মাস আগে
পরিবেশ দূষণকারী কলকারখানার বিরুদ্ধে পরিবেশ আদালতের কঠোর নির্দেশনা

পরিবেশ দূষণকারী কলকারখানার বিরুদ্ধে পরিবেশ আদালতের কঠোর নির্দেশনা

২ মাস আগে
পূর্ববর্তী সংবাদ

বিডা মহাপরিচালক কাজী হাসানের দুর্নীতির অভিযোগ

পরবর্তী সংবাদ

অস্বাস্থ্যকর খাবার বি‌ক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM