বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /সুজন"র মুলাদী কমিটি ঘোষণাঃ কবির সভাপতি, মিরন সম্পাদক
সারাদেশ

সুজন"র মুলাদী কমিটি ঘোষণাঃ কবির সভাপতি, মিরন সম্পাদক

'সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ'-এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগ...

·প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ৩:৪১ পিএম
সুজন"র মুলাদী কমিটি ঘোষণাঃ কবির সভাপতি, মিরন সম্পাদক

'সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ'-এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের মুলাদী উপজেলায় কমিটি গঠন করেছে। বুধবার (১৫ অক্টোবর) মুলাদী উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কণ্ঠভোটের মাধ্যমে মুলাদী উপজেলায় ওই দ্বি-বার্ষিক সুজন কমিটি গঠন করা হয়। কমিটি গঠন সংক্রান্ত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা সুজন সম্পাদক রণজিৎ দত্ত, বাবুগঞ্জ উপজেলা সুজন সম্পাদক ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না এবং সুজন বন্ধু (ইয়ুথ) টিমের বরিশাল জেলা সমন্বয়কারী মোঃ হাদিউজ্জামান।

সুজন মুলাদী উপজেলা আহবায়ক হুমায়ুন কবির খানের (খান কবির) সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মুলাদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও কবি আতিকুর রহমান মিরন। এসময় আহবায়ক কমিটির সদস্য ও স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মুলাদী বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান, সুজন কমিটির সদস্য সচিব সাবেক পুলিশ কর্মকর্তা শেরদিল পালোয়ান, আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন হাওলাদার ও জসিম উদ্দিন।

মতবিনিময় সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আহবায়ক কমিটি বিলুপ্ত করে উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটের মাধ্যমে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১'এর সাবেক সভাপতি হুমায়ুন কবির খানকে (খান কবির) সভাপতি এবং মুলাদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরনকে সম্পাদক নির্বাচিত করে মুলাদী উপজেলা সুজন কমিটি ঘোষণা করা হয়। এসময় সাবেক পুলিশ কর্মকর্তা শেরদিল পালোয়ান সিনিয়র সহ-সভাপতি এবং ব্যবসায়ী নেতা রিয়াজুল ইসলাম বাকু কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নবনির্বাচিত সুজন নেতৃবৃন্দের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন বরিশাল জেলা সুজন সম্পাদক রণজিৎ দত্ত। নবনির্বাচিতদের আগামী ৩ কর্মদিবসের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় প্রেরণের নির্দেশনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শনে বিভাগীয় কমিশনার

পরবর্তী সংবাদ

বাবুগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM