শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /সমালোচকদের কথা শুনলে জীবনে এগিয়ে যেতে পারতাম না: ক্যাটরিনা
বিনোদন

সমালোচকদের কথা শুনলে জীবনে এগিয়ে যেতে পারতাম না: ক্যাটরিনা

সমালোচকদের কথা শুনলে জীবনে এগিয়ে যেতে পারতাম না: ক্যাটরিনা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৪:৩৪ পিএম·সর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৪:৩৪ পিএম
সমালোচকদের কথা শুনলে জীবনে এগিয়ে যেতে পারতাম না: ক্যাটরিনা

মাতৃত্বের পর নিজের রূপ ও ওজন নিয়ে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। এই নেতিবাচকতা ও বডি শেমিংয়ের কড়া জবাব দিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী।

লন্ডনে নিজের কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড ‘কে বিউটি’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিউটি ইনফ্লুয়েন্সারদের সঙ্গে আলাপকালে ক্যাটরিনা এ বিষয়ে কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের অযাচিত মতামত কীভাবে মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, সে বিষয়ে সতর্ক করে ক্যাটরিনা বলেন, ‘আমাদের আত্মমর্যাদাকে যেন সামাজিক মাধ্যমের মন্তব্যগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে খুব সতর্ক থাকা দরকার। সেখানে এত বেশি মতামত থাকে যে আপনি যদি সবার মন জুগিয়ে চলতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন।

নিজের অভিজ্ঞতা থেকে তিনি জানান, ‘ব্যক্তিগতভাবে, সমালোচনাকারীদের কথা শুনে যদি আমি চলতাম, তবে ভয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তাম এবং জীবনের কোনো ক্ষেত্রেই সামনে এগিয়ে যেতে পারতাম না।

তারকা জীবনের ভালো-মন্দের দিক তুলে ধরে ক্যাটরিনা বলেন, ‘এমন সময় আসে যখন বিশ্ব আপনাকে মাথায় তুলে রাখবে, আবার এমন সময়ও আসে যখন নিজের সবচেয়ে বড় চিয়ারলিডার আপনার নিজেকেই হতে হবে।

পাশাপাশি, তিনি সবাইকে বাইরের মানুষের কথার ওপর নির্ভর না করে নিজের ভেতর থেকে আত্মবিশ্বাস খুঁজে নেওয়ার আহ্বান জানান।

কে বিউটি-র স্লোগান ‘ইটস কে টু বি ইউ’-এর মূল ভাবনা ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে নিজের বর্তমান অবস্থাকে সত্য বলে মেনে নেওয়া এবং আত্ম-গ্রহণযোগ্যতাই সবচেয়ে বড় কথা।

এর আগে গত বছর শেষের দিকে পুত্র সন্তান বিহানের জন্ম দেন ক্যাটরিনা। সম্প্রতি আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হওয়ার পর তার কিছু ছবি ও ভিডিও অনলাইনে ভাইরাল হলে প্রসবোত্তর শারীরিক পরিবর্তন এবং ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কটু মন্তব্য ও বডি শেমিংয়ের মুখে পড়েন অভিনেত্রী।

তবে এই কঠিন সময়ে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেক তারকা। সালমান খান ও পরিণীতি চোপড়াসহ অনেকেই এই নেতিবাচক আচরণের নিন্দা জানান। বিশেষ করে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে সালমান খান প্রসবের পর নারীদের শরীর নিয়ে মানুষের বিচার করার প্রবণতার তীব্র সমালোচনা করেন।

শেষবার ক্যাটরিনাকে ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গিয়েছিল। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা এবং আত্মবিশ্বাসী জীবনবোধ প্রচারেই বেশি মনোযোগ দিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

১৭ বছর পর ফিরছে আসিফ আকবরের ‘ট্র্যাজেডি পিলখানায়’

পরবর্তী সংবাদ

প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM