শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /১৭ বছর পর ফিরছে আসিফ আকবরের ‘ট্র্যাজেডি পিলখানায়’
বিনোদন

১৭ বছর পর ফিরছে আসিফ আকবরের ‘ট্র্যাজেডি পিলখানায়’

১৭ বছর পর ফিরছে আসিফ আকবরের ‘ট্র্যাজেডি পিলখানায়’...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৫:১২ পিএম·সর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৫:১২ পিএম
১৭ বছর পর ফিরছে আসিফ আকবরের ‘ট্র্যাজেডি পিলখানায়’

২০০৯ সালে প্রকাশিত হয়েছিল আসিফ আকবরের কণ্ঠে ‘ট্র্যাজেডি পিলখানায়’ গানটি।

২০০৯ সালে প্রকাশিত হয়েছিল আসিফ আকবরের কণ্ঠে ‘ট্র্যাজেডি পিলখানায়’ গানটি। দীর্ঘ ১৭ বছর পর নতুন সংগীতায়োজনে আবারও প্রকাশিত হচ্ছে গানটি। এবারের সংস্করণে আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘নতুন কুঁড়ি’র আধুনিক গানে বিজয়ী শিশু শিল্পী রোদসী নূর সিদ্দিকী। মূল গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন শিশু শিল্পী সাবরিনা পড়শী।

গানটির কথা লিখেছেন রাজীব আহমেদ এবং মূল সুর করেছিলেন পল্লব স্যানাল। নতুন সংস্করণের সংগীতায়োজন করেছেন রাজীব হোসেন। ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এ সংস্করণে আবৃত্তির অংশটি পাঠ করেছেন গীতিকার রাজীব আহমেদ নিজেই। মূল গানটিতে আবৃত্তি করেছিলেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম।

২০০৯ সালে গানটি প্রকাশের সময় পড়শী ছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কাকতালীয়ভাবে নতুন সংস্করণে কণ্ঠ দেওয়া রোদসীও একই শ্রেণিতে পড়ে। তবে গানটির নতুন আয়োজনের পেছনে রয়েছে পিলখানা ট্র্যাজেডির স্মৃতি, শোক ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দীর্ঘ ইতিহাস।

গীতিকার রাজীব আহমেদ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের দাফন সম্পন্ন হওয়ার দিনই গানটির মূল ভাবনা তার মাথায় আসে। গানটি তৈরির জন্য একজন শিশু শিল্পী ও একজন আবৃত্তিশিল্পীর প্রয়োজন ছিল। সে সময় তিনিসংবাদমাধ্যমের কালচারাল রিপোর্টার হিসেবে কাজ করতেন। ‘ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠান কাভার করার সুবাদে পড়শীর মায়ের সঙ্গে তার পরিচয় ছিল। সেই সূত্রেই গানটির জন্য পড়শীকে নির্বাচন করেন তিনি।

রাজীব আহমেদের ভাষ্য অনুযায়ী, শিশু শিল্পী হিসেবে পড়শীকে তার পছন্দ হয়েছিল। অন্যদিকে, আসিফ আকবরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন পড়শী ও তার মা। গানটিতে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়েই পড়শীর পেশাদার সংগীতজীবনের শুরু হয়।

দীর্ঘদিন পর গানটি নতুন করে প্রকাশের উদ্যোগ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ট্র্যাজেডি পিলখানায়’ একটি মাইলফলক গান। ২০০৯ সালে পিলখানায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা শহীদ হন। তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশের উদ্দেশ্যেই গানটি তৈরি করা হয়েছিল।

নতুন সংস্করণে যুক্ত হতে পেরে আনন্দিত রোদসী নূর সিদ্দিকীও। এ সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সে জানায়, তার নামটি আসিফ আকবরের কাছে প্রস্তাব করার জন্য ইথুন বাবু স্যারের প্রতি এবং তাকে গানটির সঙ্গে যুক্ত করার জন্য আসিফ আকবর স্যারের প্রতি সে কৃতজ্ঞ।

নতুন সংগীতায়োজনে গানটি আবারও শ্রোতাদের সামনে আসার মধ্য দিয়ে পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের স্মৃতি ও তাদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়াস নতুন প্রজন্মের কাছেও পৌঁছে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী

পরবর্তী সংবাদ

সমালোচকদের কথা শুনলে জীবনে এগিয়ে যেতে পারতাম না: ক্যাটরিনা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM