শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী
বিনোদন

‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী

‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৫:৪৬ পিএম·সর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৫:৪৬ পিএম
‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী

বলিউড অভিনেতা নানা পাটেকরকে ঘিরে পুরোনো যৌন হয়রানির অভিযোগ নিয়ে আবারও মুখ খুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে দাবি করেছেন তনুশ্রী।

তবে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, কারও মৃত্যু হলেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কিংবা ভুক্তভোগীর অভিজ্ঞতা মুছে যায় না।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন তনুশ্রী। সেখানে নিজের অভিজ্ঞতা এবং #MeToo আন্দোলনের পরবর্তী সময়ে তাকে মোকাবিলা করতে হয়েছে বলে দাবি করা বিভিন্ন প্রতিকূলতার কথা তুলে ধরেন তিনি।

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিংয়ের সময় নানা পাটেকর তার সঙ্গে অসদাচরণ করেছিলেন বলে অভিযোগ তনুশ্রীর। ২০১৮ সালে বিষয়টি প্রকাশ্যে এনে তিনি ভারতের #MeToo আন্দোলনে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দেন। তবে নানা পাটেকর বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। পরে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটি বন্ধ করে দেওয়া হয়।

তনুশ্রীর দাবি, অভিযোগ প্রকাশ্যে আনার পর থেকে তার জীবন অনেকটাই বদলে গেছে। আগে নিয়মিত শরীরচর্চা করতেন এবং নির্ভয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন। কিন্তু #MeToo-র পর তাকে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যা প্রকাশ্যে বিস্তারিত বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম ভিডিওতে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তনুশ্রী জানান, অভিযোগ সামনে আনার পর তার সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার বিষয়ে সাধারণ মানুষের অনেকেই অবগত নন।

এ ছাড়া ২০২৪ সালে তার গাড়ির ব্রেক কেটে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন অভিনেত্রী। তার দাবি, #MeToo আন্দোলনের পর বিভিন্ন সময়ে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অনুসরণ করেছেন এবং নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হতে হয়েছে তাকে।

নানা পাটেকরের মৃত্যুর পর তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে অনেকে যোগাযোগ করছেন বলেও দাবি করেছেন তনুশ্রী। তবে তার বক্তব্য, নানা কখনো তার কাছে ক্ষমা চাননি। তাই শুধু মৃত্যুর কারণে অতীতের অভিযোগ ভুলে যাওয়ার পক্ষে নন তিনি।

তনুশ্রীর মতে, কাউকে ক্ষমা চাইতে হলে প্রথমে নিজের ভুল স্বীকার করতে হয় এবং সেই কাজের দায় নিতে হয়। অন্যায়ের স্বীকৃতি ও অনুশোচনা ছাড়া ক্ষমা চাওয়ার বিষয়টি অর্থবহ হয় না বলেও মনে করেন তিনি।

নানা পাটেকরের মৃত্যুর খবর প্রকাশের পরপরই প্রতিক্রিয়া না জানিয়ে কিছুটা সময় অপেক্ষা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তনুশ্রী। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য এবং তাকে পাঠানো বিভিন্ন বার্তার কারণে নিজের অবস্থান আবারও স্পষ্ট করতে হয়েছে বলে দাবি তার।

২০১৮ সালে তনুশ্রীর অভিযোগ বলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ঘটনা ভারতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি এবং নারীদের অভিযোগকে গুরুত্ব দেওয়ার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা সামনে আনে।

নানা পাটেকর অভিযোগ অস্বীকার করলেও তনুশ্রী নিজের অভিজ্ঞতার কথা বারবার প্রকাশ্যে বলেছেন। তার সাম্প্রতিক বক্তব্যের পর অভিনেতার মৃত্যুর পরও সেই পুরোনো বিতর্ক আবার আলোচনায় এসেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

কালো ভিন্টেজ পোশাকে নতুন লুকে পরীমনির চমক

পরবর্তী সংবাদ

১৭ বছর পর ফিরছে আসিফ আকবরের ‘ট্র্যাজেডি পিলখানায়’

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM