শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /বিচ্ছেদের পর গোপনে সাক্ষাৎ জেনিফার-কিথ? ফের প্রেমের গুঞ্জন
বিনোদন

বিচ্ছেদের পর গোপনে সাক্ষাৎ জেনিফার-কিথ? ফের প্রেমের গুঞ্জন

বিচ্ছেদের পর গোপনে সাক্ষাৎ জেনিফার-কিথ? ফের প্রেমের গুঞ্জন...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ৩:১৭ পিএম·সর্বশেষ: ১১ অক্টোবর ২০২৬, ৩:১৭ পিএম
বিচ্ছেদের পর গোপনে সাক্ষাৎ জেনিফার-কিথ? ফের প্রেমের গুঞ্জন

বিয়েবিচ্ছেদের পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কি হলিউড তারকা জেনিফার লোপেজ ও অস্ট্রেলীয়-আমেরিকান সংগীতশিল্পী কিথ আরবান? সম্প্রতি দুই তারকার ঘনিষ্ঠ যোগাযোগ এবং গোপনে দেখা করার দাবি ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাডার অনলাইন ডটকমের বরাতে এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র দাবি করেছে, লোপেজ ও আরবান নিয়মিত যোগাযোগ রাখছেন। এমনকি তাদের ব্যক্তিগতভাবে দেখা হওয়ার কথাও জানিয়েছে সূত্রটি। তবে এসব দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

জেনিফার লোপেজ ও কিথ আরবানের পরিচয় বেশ পুরোনো। ২০১৪ সালে জনপ্রিয় সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর বিচারক হিসেবে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সে সময় তাদের সঙ্গে ছিলেন সংগীতশিল্পী হ্যারি কনিক জুনিয়র।

একই অনুষ্ঠানে কাজ করার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ পেশাগত সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই সম্পর্ক কখনো প্রেমের সম্পর্কে রূপ নিয়েছিল- এমন কোনো নিশ্চিত তথ্য নেই।

জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন বরাবরই ভক্ত ও গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে রয়েছে। অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে তার সম্পর্ক ছিল আলোচিত ঘটনাগুলোর একটি। ২০০২ সালে বাগদান করেছিলেন এই জুটি। তবে ২০০৪ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। দীর্ঘ বিরতির পর ২০২১ সালে আবারও কাছাকাছি আসেন তাঁরা এবং ২০২২ সালে বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেন লোপেজ। নথিতে বিচ্ছেদের তারিখ হিসেবে ২৬ এপ্রিল ২০২৪ উল্লেখ করা হয়েছিল।

এর আগে লোপেজের বিয়ে হয়েছিল ওজানি নোয়া, ক্রিস জাড ও মার্ক অ্যান্থনির সঙ্গে। সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গেও তার বাগদান হয়েছিল। তবে ২০২১ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে।

অন্যদিকে, কিথ আরবান প্রায় ১৯ বছর অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে সংসার করেছেন। ২০০৬ সালে বিয়ে করেন তারা। তাদের দুই মেয়ে- সানডে রোজ ও ফেইথ মার্গারেট।

২০২৫ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। ২০২৬ সালের জানুয়ারিতে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

মনীষার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় ভেঙে পড়েছিলেন নানা পাটেকর

পরবর্তী সংবাদ

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM