শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /মনীষার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় ভেঙে পড়েছিলেন নানা পাটেকর
বিনোদন

মনীষার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় ভেঙে পড়েছিলেন নানা পাটেকর

মনীষার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় ভেঙে পড়েছিলেন নানা পাটেকর...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ৪:২২ পিএম·সর্বশেষ: ১১ অক্টোবর ২০২৬, ৪:২২ পিএম
মনীষার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় ভেঙে পড়েছিলেন নানা পাটেকর

অভিনেতা নানা পাটেকর সম্প্রতি নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, অনুরাগী ও সহকর্মীরা। অভিনয়ের নিজস্ব ঘরানা তৈরি করেছিলেন তিনি। বলিউডের প্রচলিত নায়কের ছাঁচে কখনো নিজেকে বাঁধেননি এ অভিনেতা।

তবে নব্বইয়ের দশকে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে সম্পর্ক প্রায়ই আলোচনায় উঠে আসত। দীর্ঘদিন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দুজনেই। কিন্তু বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে আবেগ ধরে রাখতে পারেননি নানা পাটেকর।

১৯৯৭ সালে প্রকাশিত এক সাক্ষাৎকারে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে প্রায় কেঁদে ফেলেছিলেন অভিনেতা নানা পাটেকর। তিনি বলেছিলেন, ‘খুব কঠিন সময় ছিল। এই যন্ত্রণা বুঝতে হলে নিজেকে সেই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে।

তিনি বলেন, ‘আমি যে কষ্টের মধ্য দিয়ে গেছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। দয়া করে এ নিয়ে আর কথা বলবেন না। মনীষাকে ভীষণ মনে পড়ে।

বলিউড অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে সম্পর্কের সময় অভিনেতা নানা পাটেকরের স্ত্রী নীলকণ্ঠীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক ছিল। যদিও তারা পরে আলাদা হয়ে গিয়েছিলেন, কিন্তু আইনি বিচ্ছেদ হয়নি। অন্যদিকে ২০১০ সালে ব্যবসায়ী সম্রাট দহালকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। কিন্তু দুই বছরের মধ্যেই তাদের সেই বিয়ে ভেঙে যায়।

‘খামোশী’ ও ‘অগ্নিসাক্ষী’র মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন নানা পাটেকর ও মনীষা কৈরালা। দুটি সিনেমাতেই তাদের অভিনয় প্রশংসিত হয়েছিল। ‘অগ্নিসাক্ষী’তে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন অভিনেতা। ‘যুগপুরুষ’ সিনেমার শুটিং চলাকালেই তাদের সম্পর্কে ছেদ পড়ে যায়। বিচ্ছেদের পরও ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে আনেননি নানা পাটেকর। বরং অভিনেত্রীর প্রতিভার প্রশংসাই করেছিলেন তিনি।

এ অভিনেতা বলেন, ‘মনীষার প্রতিভা সহজাত। ও আমার দেখা সবচেয়ে সংবেদনশীল অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ও অনেকটা কস্তুরীমৃগের মতো। ওকে এখনো বুঝতে হবে যে, অন্য কারও সঙ্গে পাল্লা দিয়ে চলার প্রয়োজন নেই। ওর মধ্যে সব কিছুই রয়েছে, আর সেটাই যথেষ্ট।

সেই সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন মনীষা কৈরালা। পরে নিজের স্মৃতিকথা ‘হিলড’-এ মদপানের প্রতি ঝোঁকের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, ‘শুটিংয়ের চিন্তা থেকে মন সরাতে, নিজেকে অসাড় করে রাখতে মদপান শুরু করেছিলাম। ডায়েট করলে ভডকার ওপর নির্ভর করতাম।

অভিনেত্রী নব্বইয়ের দশকে এই কঠিন সময়ের মধ্য দিয়ে যখন যাচ্ছিলেন, ঠিক সেই সময় এক সাক্ষাৎকারে তার পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন নানা পাটেকর। তিনি বলেছিলেন, ‘ও নিজের সঙ্গে যা করছে, তা দেখলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। হয়তো আজ ওর বিষয়ে কিছু বলার অধিকারও আমার নেই।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

পরবর্তী সংবাদ

বিচ্ছেদের পর গোপনে সাক্ষাৎ জেনিফার-কিথ? ফের প্রেমের গুঞ্জন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM