শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৮:৪২ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৮:৪২ পিএম
বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য ব্যবস্থায় নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ স্বীকৃতি আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপদ, আন্তঃসংযুক্ত ও কাগজবিহীন ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ট্রেডট্রাস্ট হলো সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির (আইএমডিএ) তৈরি একটি আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য কাঠামো। এর মাধ্যমে বিভিন্ন দেশ ও প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে ইলেকট্রনিক বাণিজ্যিক নথি নিরাপদে তৈরি, আদান-প্রদান ও স্বাধীনভাবে যাচাই করা যায়।

এসএসসিএল জানিয়েছে, প্রতিষ্ঠানটি এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্ম ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

বাংলাদেশের ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার জন্য এ অর্জন এসেছে গুরুত্বপূর্ণ সময়ে। গত ১ জুলাই বাংলাদেশ ব্যাংক এফইপিডি-১ সার্কুলার নম্বর ১৫ জারি করে অনুমোদিত ট্রেড করিডরের মাধ্যমে ডকুমেন্টারি কালেকশন ও লেটার অব ক্রেডিটের (এলসি) আওতায় বাণিজ্যিক নথির ডিজিটাল প্রক্রিয়াকরণের জন্য একটি পাইলট কাঠামো চালু করেছে। এতে বিভিন্ন প্রযুক্তি ব্যবস্থার মধ্যে আন্তঃসংযোগ, নথির স্বাধীন যাচাই, তথ্যের গোপনীয়তা এবং ইলেকট্রনিক বাণিজ্যিক নথির আইনগত গ্রহণযোগ্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্যাংকিং ও বাণিজ্য অর্থায়নের ডিজিটাল রূপান্তরে দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে এ স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছে এসএসসিএল। প্রতিষ্ঠানটি সরবরাহব্যবস্থার অর্থায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নথি বিশ্লেষণ প্রযুক্তি ও এন্টারপ্রাইজ অটোমেশনের পাশাপাশি গ্রিনএলসি এবং স্পেকট্রাট্রেডের মতো ডিজিটাল বাণিজ্য সমাধান তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের আগেই ১০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংককে নিয়ে এলসি ও বাণিজ্যিক নথি প্রক্রিয়াকরণের ডিজিটাল রূপান্তরে কাজ শুরু করে তারা। এ লক্ষ্যে একটি আন্তঃসংযোগযোগ্য ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্মও তৈরি করেছে এসএসসিএল। এর মাধ্যমে ডিজিটাল বাণিজ্যব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে সংযোগ স্থাপনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

ডিজিটাল ও আন্তঃসংযোগযোগ্য বাণিজ্যব্যবস্থা শুধু কাগজের পরিবর্তে ইলেকট্রনিক নথি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়। এ ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমের সময় ও প্রশাসনিক ব্যয় কমানো, স্বচ্ছতা বাড়ানো এবং বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নির্ভরযোগ্য নথি দ্রুত আদান-প্রদান করা সম্ভব। বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিতে এ ধরনের ব্যবস্থা বাণিজ্য ব্যয় কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

এসএসসিএলের মতে, ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতার স্বীকৃতির পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যব্যবস্থার বিকাশেও নতুন সুযোগ তৈরি করবে।এর মাধ্যমে দেশের ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ ডিজিটাল বাণিজ্যব্যবস্থার সঙ্গে যুক্ত করার পথ আরও সুগম হবে।

প্রতিষ্ঠানটি মনে করছে, এ অর্জন দেশের জন্য আরও দ্রুত, নিরাপদ ও কাগজবিহীন আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার পর পারিবারিক কারণে তাকে বিয়ে করতে না পারা প্রসঙ্গে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

১ সপ্তাহ আগে
জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

১ সপ্তাহ আগে
দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

১ সপ্তাহ আগে
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

১ সপ্তাহ আগে
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

১ সপ্তাহ আগে
বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

পরবর্তী সংবাদ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দিবে হুয়াওয়ে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM