বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, যোগ্যতা অনুযায়ী কাজ পায় না অর্ধেকই: আইএমএফ
জাতীয়

উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, যোগ্যতা অনুযায়ী কাজ পায় না অর্ধেকই: আইএমএফ

উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, যোগ্যতা অনুযায়ী কাজ পায় না অর্ধেকই: আইএমএফ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম·সর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম
উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, যোগ্যতা অনুযায়ী কাজ পায় না অর্ধেকই: আইএমএফ

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশে দাঁড়িয়েছে। শুধু চাকরি না পাওয়াই নয়, কর্মসংস্থানে যুক্ত উচ্চশিক্ষিতদের প্রায় অর্ধেকও এমন পেশায় কাজ করছেন, যেখানে তাদের শিক্ষাগত যোগ্যতা ও অর্জিত দক্ষতা পুরোপুরি কাজে লাগছে না। এতে উচ্চশিক্ষায় বিনিয়োগের সুফল অর্থনীতিতে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবর ২০২৬-এর ‘রিজিওনাল ইকোনমিক আউটলুক: এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের শ্রমবাজারের এই চিত্র উঠে এসেছে। শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএসএনসিসি) সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

আইএমএফের তথ্য অনুযায়ী, দেশের তরুণ জনগোষ্ঠীর মধ্যে সামগ্রিক বেকারত্বের হার ১২ থেকে ১৩ শতাংশের মধ্যে থাকলেও উচ্চশিক্ষিত তরুণদের ক্ষেত্রে তা প্রায় ২৮ থেকে ২৯ শতাংশ। অর্থাৎ, বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেও উল্লেখযোগ্যসংখ্যক তরুণ কর্মজীবনে প্রবেশ করতে পারছেন না। অন্যদিকে, চাকরি পাওয়া অনেকের কাজের ধরন তাদের অর্জিত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় ৫০ শতাংশ এমন কাজে নিয়োজিত, যেখানে তাদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার যথাযথ প্রয়োগ হচ্ছে না। ফলে একদিকে শিক্ষিত তরুণদের একটি অংশ বেকার থাকছেন, অন্যদিকে কর্মসংস্থানে থাকা অনেকে নিজেদের যোগ্যতার তুলনায় কম দক্ষতানির্ভর কাজে যুক্ত হচ্ছেন।

শিক্ষা ও চাকরির বাজারে সমন্বয়ের ঘাটতিশিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান ও দক্ষতার সঙ্গে নিয়োগদাতাদের প্রত্যাশার অমিলকে শ্রমবাজারের অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত করেছে আইএমএফ। কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা না থাকায় অনেক তরুণকে চাকরি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আবার কেউ কেউ কর্মজীবনে প্রবেশের জন্য এমন পেশা বেছে নিচ্ছেন, যেখানে তাদের উচ্চশিক্ষার যথাযথ মূল্যায়ন হচ্ছে না।

এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার মাধ্যমে অর্জিত মানবসম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। উচ্চশিক্ষায় সময় ও অর্থ ব্যয়ের পরও সংশ্লিষ্ট দক্ষতা উৎপাদনশীল কাজে ব্যবহার করা না গেলে ব্যক্তি ও অর্থনীতি—উভয়ই সম্ভাব্য সুফল থেকে বঞ্চিত হয়।

শুধু শিক্ষিত তরুণদের বেকারত্ব নয়, কর্মসংস্থানের মান নিয়েও উদ্বেগ রয়েছে। বাংলাদেশের শ্রমবাজারে অনানুষ্ঠানিক খাতের ব্যাপক উপস্থিতির বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। কৃষিসহ বিভিন্ন খাতে অনানুষ্ঠানিক কাজের ওপর নির্ভরতা বেশি হওয়ায় অনেক শ্রমিকের নিয়মিত কর্মচুক্তি, চাকরির নিরাপত্তা ও পেশাগত উন্নতির সুযোগ সীমিত থাকে।

ফলে কাজে নিয়োজিত থাকলেও অনেকের আয় অনিশ্চিত এবং কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ থেকে যায়। এ কারণে শুধু বেকারত্বের হার দিয়ে শ্রমবাজারের প্রকৃত পরিস্থিতি বোঝা সম্ভব নয়। কর্মসংস্থানে থাকা ব্যক্তিরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করছেন কি না এবং তাদের চাকরি কতটা নিরাপদ, সেটিও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

কর্মক্ষম জনগোষ্ঠী বাড়বে, প্রয়োজন নতুন কর্মসংস্থানআগামী দশকে বাংলাদেশের অর্থনীতিতে কর্মক্ষম জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর বড় সুযোগ রয়েছে। আইএমএফের প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে দেশে ১৫ থেকে ৬৪ বছর বয়সী মানুষের সংখ্যা প্রায় ১০ থেকে ১২ শতাংশ বাড়তে পারে।

বর্ধিত এই জনগোষ্ঠীকে উৎপাদনশীল কর্মসংস্থানে যুক্ত করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ তৈরি হবে। বিশেষ করে উৎপাদনশিল্প ও সেবা খাতে অধিক উৎপাদনশীল চাকরি সৃষ্টি করা গেলে জনসংখ্যার এই কাঠামোগত সুবিধা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়লেও তাদের জন্য পর্যাপ্ত মানসম্মত চাকরি তৈরি না হলে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাবে না। প্রয়োজনীয় দক্ষতার অভাব ও উপযুক্ত কর্মসংস্থানের সংকট দীর্ঘস্থায়ী হলে তরুণদের হতাশা বাড়তে পারে। একই সঙ্গে শ্রমের উৎপাদনশীলতা এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধার মুখে পড়তে পারে।

এআই বদলে দিচ্ছে শ্রমবাজারের চাহিদাপ্রযুক্তিগত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার, এশিয়ার শ্রমবাজারে নতুন পরিস্থিতি তৈরি করছে। আইএমএফের বিশ্লেষণে বলা হয়েছে, এআইয়ের প্রভাব বেশি এমন পেশাগুলোতে নিয়োগের চাহিদা তুলনামূলক কম প্রভাবিত পেশাগুলোর চেয়ে প্রায় ১০ শতাংশ কমেছে। বিপরীতে, এআই-সম্পর্কিত দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদা বাড়ছে।

বাংলাদেশের মতো তরুণ জনগোষ্ঠীনির্ভর অর্থনীতির জন্য এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে না পারলে তরুণদের কর্মসংস্থানের সংকট আরও বাড়তে পারে। তবে নতুন প্রযুক্তি ব্যবহারের উপযোগী দক্ষতা গড়ে তুলতে পারলে এআই-সংশ্লিষ্ট নতুন পেশা ও কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।

এশিয়ার শ্রমবাজার নিয়ে আইএমএফের বিশ্লেষণে ভবিষ্যতের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং এআইনির্ভর পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও বাড়তে থাকা কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য মানসম্মত চাকরি সৃষ্টি এবং শিক্ষাব্যবস্থার সঙ্গে শ্রমবাজারের চাহিদার সমন্বয় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

নিত্যপণ্যের বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম

পরবর্তী সংবাদ

পেঁপের পতন: ক্রেতার স্বস্তি, দিশেহারা কৃষক-ব্যবসায়ী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM