বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /নিত্যপণ্যের বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম
জাতীয়

নিত্যপণ্যের বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম

নিত্যপণ্যের বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম·সর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম
নিত্যপণ্যের বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম

নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে এবার চালের দামও বেড়েছে। গত এক সপ্তাহে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে এক থেকে দুই টাকা পর্যন্ত। এতে জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপে থাকা দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে।

গত দুই দিনে রাজধানীর মিরপুর-১, মিরপুর-১১, কাজীপাড়া, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর ও কারওয়ান বাজারের ছয়টি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চালের দাম ১ থেকে দেড় টাকা বেড়েছে।

তেজকুনিপাড়ার বাসিন্দা মমতাজ বেগম প্রায় ৩০ জনের জন্য দুপুর ও রাতের খাবার সরবরাহ করেন। তার গ্রাহকদের বেশির ভাগই দিনমজুর, যারা বেশি পরিমাণে ভাত খান। প্রত্যেকের কাছ থেকে দুই বেলার খাবারের জন্য ১৫০ টাকা নেন তিনি।

মমতাজ বলেন, ‘কেজিতে এক থেকে দুই টাকা দাম বাড়াকে খুব বেশি মনে না হলেও আমাদের ভয় হচ্ছে, সামনে দাম আরও বাড়বে। এমনিতেই প্রতিদিনের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, খাবারের দাম বাড়ালে গ্রাহক হারানোর আশঙ্কা রয়েছে। সাড়ে চার মাস আগে খাবারের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করেছিলেন।

নিত্যপণ্যের দাম, এলপিজি ও বিদ্যুতের বিল বাড়ায় মমতাজের আয় কমেছে, বিপরীতে বেড়েছে ঋণ।

তিনি আরও বলেন, ‘চালের দাম এভাবে বাড়তে থাকলে ব্যবসা ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। কেজিতে এক টাকা দাম বাড়ায় মাসে আমার খরচই বেড়েছে ৩৬০ টাকা।

মিরপুর-১১ বাজারের মকবুল রাইস এজেন্সির মালিক কামাল হোসেন বলেন, নাজিরশাইল ছাড়া সব ধরনের চালের দাম বেড়েছে।

কয়েক মাস স্থিতিশীল থাকার পর জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়েছে। এর প্রভাবে গত সপ্তাহে প্রতি কেজি চালের দাম ৫০ পয়সা থেকে এক টাকা বেড়েছে, বলেন তিনি।

তিনি আরও বলেন, এ সময়ে সাধারণত চালের দাম বাড়ে। গুদামে রাখা চাল পুরোনো হয়ে যায়, আর নতুন চাল বাজারে আসতে সময় লাগে। নতুন চাল বাজারে আসতে আরও অন্তত দুই মাস লাগবে।

কারওয়ান বাজারের জনতা রাইস এজেন্সির ব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন, দীর্ঘদিন দাম স্থিতিশীল থাকার পর পরিবহন খরচ বৃদ্ধির সুযোগ নিয়ে ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়েছেন। তবে দেশের কোনো জেলায় চালের ঘাটতি নেই।

হাতিরপুলের বাসিন্দা বেসরকারি কুরিয়ার সেবার কর্মী জাহিদুর রহমানের (৫৫) পরিবারে ছয়জন সদস্য, চারজনই সন্তান। তিনি বলেন, তার আয় দিয়ে এখন আর পরিবারের খরচ চালানো যাচ্ছে না।

জাহিদুর বলেন, ‘বাজারে যে টাকা নিয়ে যাই, তা দিয়ে প্রয়োজনীয় সবকিছু কেনা যায় না। খরচ সামলাতে তালিকা থেকে কিছু পণ্য বাদ দিতে হয়, নয়তো পরিমাণ কমিয়ে কিনতে হয়।

বাসার কাছে বাজার থাকলেও অন্তত ১০০ টাকা সাশ্রয়ের আশায় প্রায় এক হাজার ২০০ টাকার কেনাকাটা করতে তিনি কারওয়ান বাজারে যান। তার পরিবারের মাসে অন্তত ৬৫ কেজি চাল লাগে। ফলে কেজিতে এক টাকা দাম বাড়লেও মাসে খরচ বাড়ে ৬৫ টাকা।

স্টেশনারি ব্যবসায়ী মুসলিম উদ্দিন বলেন, প্যাকেটজাত ও তরল দুধের সাম্প্রতিক মূল্যবৃদ্ধিও পরিবারের খরচে বাড়তি চাপ তৈরি করেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

যশোরে পরিত্যক্ত প্যাকেট থেকে ৮ ককটেল উদ্ধার

পরবর্তী সংবাদ

উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, যোগ্যতা অনুযায়ী কাজ পায় না অর্ধেকই: আইএমএফ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM