বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
·প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৫:২৯ পিএম·সর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৫:২৯ পিএম
বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৬ ও শাওমি টিভি এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ উন্মোচন করেছে। উন্নত ডিসপ্লে প্রযুক্তি, প্রাণবন্ত ছবি ও অনন্য অডিওর সমন্বয়ে সিরিজটি বাসাবাড়ির বিনোদনে অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। এর সর্বাধুনিক বেজেল-লেস ডিজাইন প্রতিদিনের ভিউইং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। নতুন এই টেলিভিশন লাইনআপে স্মার্ট টিভি সক্ষমতার সাথে কিউডি-মিনি এলইডি প্রযুক্তির সমন্বয় করা হয়েছে; যা ক্রেতাদের মুভি, স্পোর্ট, গেমিং ও পছন্দের অনলাইন কনটেন্ট দেখার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দিবে।

এই লাইনআপের শীর্ষে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি সিরিজ রয়েছে, যা হোম এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে ফ্ল্যাগশিপ প্রিমিয়াম মিনি এলইডি টেকনোলজি নিয়ে এসেছে। ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি, তিনটি ভ্যারিয়েন্টে এই সিরিজটি নিয়ে আসা হয়েছে। স্মুথ ভিজ্যুয়াল ও উন্নত ক্ল্যারিটি নিশ্চিত করতে সিরিজটিতে ৪কে রেজ্যুলুশন, ১,৭০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও, গেম বুস্ট মোড অ্যাক্টিভেট করার মাধ্যমে ব্যবহারকারীরা ভিআরআর (ভ্যারিয়েবল রিফ্রেশ রেট) ও আলট্রা-ফাস্ট ২৮৮ হার্জ রিফ্রেশ রেট উপভোগ করতে পারবেন। ডলবি ভিশন, ডলবি অ্যাটমস ও হারমান অডিওইএফএক্স সাউন্ড টিউনিংয়ের সমন্বয়ে সিরিজটি সিনেম্যাটিক ভিউইং অভিজ্ঞতা দিবে। পাশাপাশি, এর উন্নত লোকাল ডিমিং প্রযুক্তি দৃশ্যভেদে ডিপার ব্ল্যাক, ব্রাইটার হাইলাইট ও ডিটেইল ইমেজ নিশ্চিত করতে সহায়তা করে।

একইসাথে, দেখার পছন্দকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে এই লাইনআপের সাথে যুক্ত হয়েছে শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজ; যা ৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি, এই চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। প্রাণবন্ত রঙ ও উন্নত কনট্রাস্ট দিতে সিরিজটিতে ৪কে রেজ্যুলুশন, কিউডি-মিনি এলইডি ডিসপ্লে প্রযুক্তি ও এইচডিআর১০+ সাপোর্ট ব্যবহার করা হয়েছে। বিশেষ করে, এর ৪৩ ইঞ্চির টিভিটি দেশের একমাত্র ৪৩ ইঞ্চি মিনি এলইডি টিভি। পাশাপাশি ৪কে ভিজ্যুয়াল, উন্নত কনট্রাস্ট, অনবদ্য অডিও ও স্মার্ট টিভি ফিচারের সমন্বয়ে সিরিজটি মুভি, স্পোর্ট, গেমিং ও প্রতিদিনের বিনোদনে অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে আমরা সবসময় উদ্ভাবনী প্রযুক্তি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ও তাদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজের মাধ্যমে নিখুঁত পিকচার কোয়ালিটি, স্মুথ ভিজ্যুয়াল, প্রিমিয়াম অডিও ও স্মার্ট ফিচারের সমন্বয়ে বাসাবাড়ির বিনোদন আরও আকর্ষণীয় করে তোলাই আমাদের লক্ষ্য। প্রতিদিনের বিনোদনে স্বাচ্ছন্দ্যময়ভাবে পছন্দের কনটেন্ট উপভোগ করতে চান এমন পরিবার, চলচ্চিত্রপ্রেমী, খেলাধুলার ভক্ত ও গেমারদের জন্য এই দুটি টিভি সিরিজ নিয়ে আসা হয়েছে।

উন্নত প্রযুক্তি ব্যবহার আরও সহজ করতে, নিজেদের পণ্য পোর্টফোলিওতে এই নতুন সিরিজ সংযোজনের মাধ্যমে শাওমি বাসাবাড়ির বিনোদনে উদ্ভাবনী সমাধান নিশ্চিত করার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করলো।

শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি দুইটি সিরিজই এখন দেশজুড়ে সকল শাওমি অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে। শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ৫৫ ইঞ্চির দাম ১,২৩,৯৯৯ টাকা মাত্র, শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ৬৫ ইঞ্চির দাম ১,৬৪,৯৯৯ টাকা মাত্র ও শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ৭৫ ইঞ্চির দাম ২,৩৪,৯৯৯ টাকা মাত্র। অন্যদিকে শাওমি টিভি এক্স মিনি এলইডি ৪৩ ইঞ্চির দাম ৬৩,৯৯৯ টাকা মাত্র, শাওমি টিভি এক্স মিনি এলইডি ৫৫ ইঞ্চির দাম ৯৮,৯৯৯ টাকা মাত্র, শাওমি টিভি এক্স মিনি এলইডি ৬৫ ইঞ্চির দাম ১,২৬,৯৯৯ টাকা মাত্র ও শাওমি টিভি এক্স মিনি এলইডি ৭৫ ইঞ্চির দাম ১,৭১,৯৯৯ টাকা মাত্র।

এ বিষয়ে বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করুন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

১ সপ্তাহ আগে
জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

১ সপ্তাহ আগে
দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

১ সপ্তাহ আগে
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

১ সপ্তাহ আগে
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

১ সপ্তাহ আগে
বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায়

পরবর্তী সংবাদ

এআই চ্যাটবটের প্রতি ঝুঁকছে শিশুরা: যেভাবে সুরক্ষায় সচেতন হবেন অভিভাবকেরা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM