রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল
সারাদেশ

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৬:৪৬ পিএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৬:৪৬ পিএম
তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকালে যশোর শহরের কারবালা কবরস্থানে তার কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন দলীয় নেতাকর্মীরা।

পরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত এই রাজনীতিকের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও কবর জিয়ারত কর্মসূচিতে যশোরের আট উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী নড়াইল ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীর ঢল নামে।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তরিকুল ইসলামের স্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী, তরিকুল ইসলামের বড় ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।

এদিকে দোয়া মাহফিল শেষে জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সময়ে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মুসল্লিদের মধ্যে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হয়। এছাড়া যশোর সদরসহ জেলার সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ‘যশোর উন্নয়নের কারিগর’ হিসেবে আখ্যা পাওয়া নেতা ছিলেন তরিকুল ইসলাম। ২০১৮ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তরিকুল ইসলাম। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে যশোর এমএম কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৩ সালে সর্বক্ষেত্রে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলনে যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৯৬৬ সালে যশোর এমএম কলেজে শহীদ মিনার নির্মাণের সময় রাজনৈতিক মামলায় প্রথমবারের মতো গ্রেফতার হয়ে কারাভোগ করেন। ১৯৬৮ সালে আইয়ুববিরোধী আন্দোলনের সময় রাজবন্দি হিসেবে যশোর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ৯ মাস বন্দি ছিলেন। ১৯৭০ সালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন তিনি।

তরিকুল ইসলাম ১৯৭৩ সালে যশোর পৌরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৪ সালে মওলানা ভাসানীর ফারাক্কা অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৭৫ সালে বাকশালের বিরোধিতা করে আবারও তিন মাস কারাভোগ করেন। ১৯৭৮ সালে যশোর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর বিএনপিতে যোগ দিয়ে দলটির যশোর জেলা শাখার প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন তরিকুল ইসলাম। ১৯৭৯ সালে যশোর-৩ (সদর) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবরণের পর তিনি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

স্বৈরাচার এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করলে তরিকুল ইসলাম আবারও গ্রেফতার হন। কারাগারে এ সময় তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। এ দফায়ও দীর্ঘদিন কারাভোগের পর বেরিয়ে এসে আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। বেগম খালেদা জিয়ার সরকারে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তরিকুল ইসলাম। এরশাদবিরোধী আন্দোলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি পর্যায়ক্রমে সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০০১ সালে যশোর-৩ আসন থেকে আবারও বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বন ও পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কনিষ্ঠপুত্র অনিন্দ্য ইসলাম অমিত যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। জ্যেষ্ঠপুত্র শান্তনু ইসলাম সুমিত পিতার প্রতিষ্ঠিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পত্রিকা দৈনিক লোকসমাজের প্রকাশক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

পরবর্তী সংবাদ

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM