রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা
সারাদেশ

আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৬:৪৬ পিএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৬:৪৬ পিএম
আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

রাজবাড়ীর গোয়ালন্দে মাদক নিয়ে ফেসবুকে কমেন্ট করার জেরে এক নারীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর আসামির তালিকায় থাকা নিজের ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বিএনপি নেতা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফরিদা বেগম (৪৩) মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ফরিদা বেগম ওই গ্রামের সিদ্দিক মোল্লার স্ত্রী।

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন- কুমড়াকান্দি গ্রামের বিপ্লব শেখের ছেলে রাকিব (২৩), কলেজপাড়ার জামাল মুন্সির ছেলে বাঁধন (২০), কুমড়াকান্দি গ্রামের সিদ্দিক শেখের ছেলে ইমন (২৫) ও বাবলু শেখের ছেলে সাগর (২৫)।

এদিকে মামলার ২ নম্বর আসামি বাঁধনের বাবা বিএনপি নেতা জামাল মুন্সি মঙ্গলবার সন্ধ্যার পর ছেলেকে সঙ্গে নিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। তিনি গোয়ালন্দ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আগামীতে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে কাজ করছেন।

এর আগে একটি ভিডিও বার্তায় জামাল মুন্সি জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি তার ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করছেন। সেই সঙ্গে তিনি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি হামলার ঘটনায় ছেলের সম্পৃক্ততার কথা শুনে তিনি নিজেই ভুক্তভোগীদের বাড়িতে ছুটে যান এবং মামলা করতে তাদের সহায়তা করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের অনেকেই তার এই ভূমিকার প্রশংসা করেন।

আলাপকালে জামাল মুন্সি জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন; কিন্তু ঘটনার আগে তার ছেলেকে ডেকে নিয়ে যায় রাকিব। সে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনার পরও সে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে, অথচ পুলিশ তাকে গ্রেফতার করছে না। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ, প্রশাসন, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

অন্যদিকে মামলার বাদী ফরিদা বেগম জানান, হামলাকারীরা লোহার রড ও এসএস পাইপ নিয়ে অতর্কিত তাদের ঘরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় তার মেয়ে স্মৃতির (২৪) একটি হাত ভেঙে যায়। এছাড়া পুত্রবধূ সিনথিয়া (১৮), জামাতা নাজমুল (২৩) এবং তাকেও বেদম মারধর করে আহত করা হয়।

ফরিদা বেগম বলেন, এ সময় হামলাকারীরা ঘরের আলমারিতে থাকা নগদ ২ লাখ ৮০ হাজার টাকা এবং ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে আমাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা 'মাদক নিয়ে আর কোনো কথা বললে মেরে ফেলা হবে' বলে হুমকি দিয়ে চলে যায়।

তিনি আরও জানান, রাকিব ও বাঁধন কুমড়াকান্দি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তাদের সঙ্গে মিশে আমার ছেলে স্বাধীনও (২৩) মাদকাসক্ত হয়ে পড়ে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা দুই মাস আগে স্বাধীনকে এসিল্যান্ড স্যারের ভ্রাম্যমাণ আদালতে ধরিয়ে দিই। তিনি স্বাধীনকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। এসব নিয়ে কথা বলাতেই রাকিব, বাঁধনসহ তার সহযোগীরা আমাদের ওপর ক্ষিপ্ত ছিল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি বাঁধনকে তার পিতা থানায় সোপর্দ করেছেন। এছাড়া অন্যান্য আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

পরবর্তী সংবাদ

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM