বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-কুইজসহ নানা টুল
তথ্যপ্রযুক্তি

চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-কুইজসহ নানা টুল

চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-কুইজসহ নানা টুল...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
·প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১:৩০ পিএম·সর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ১:৩০ পিএম
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-কুইজসহ নানা টুল

চ্যাটজিপিটিতে কোনো প্রশ্ন করলে এখন শুধু লিখিত উত্তরই নয়, প্রয়োজন অনুযায়ী পাওয়া যেতে পারে ইন্টারঅ্যাকটিভ ক্যালকুলেটর, কুইজ, ছবি, মানচিত্র ও পণ্য তুলনার সুবিধা। ব্যবহারকারী এসবের বিভিন্ন মান পরিবর্তন করে ফলাফল দেখতে পারবেন। ফলে পড়াশোনা, সঞ্চয়ের হিসাব, ভ্রমণ পরিকল্পনা কিংবা কেনাকাটার মতো কাজ করা যাবে আরও সহজে।

সম্প্রতি ‘ইন্টেলিজেন্ট ইউআই’ (Intelligent UI) নামের এই সুবিধার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ওপেনএআই। ওই দিন থেকেই পেইড প্ল্যানে ধাপে ধাপে চালু শুরু হয়। পরে ফ্রি ও গো প্ল্যানও চালুর প্রক্রিয়া শুরু হয়। তবে সবার অ্যাকাউন্টে একই সময়ে সুবিধাটি দেখা নাও যেতে পারে।

ইন্টেলিজেন্ট ইউআইয়ের মাধ্যমে প্রশ্নের ধরন অনুযায়ী চ্যাটজিপিটি উত্তরে লেখা, ছবি ও ইন্টারঅ্যাকটিভ উপাদান যুক্ত করতে পারে। এ জন্য আলাদা অ্যাপ তৈরি বা প্রোগ্রামিং জানার প্রয়োজন নেই। সাধারণ চ্যাটে নিজের প্রয়োজন জানালেই হবে।

১. সঞ্চয়ের হিসাব: প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমালে কয়েক বছর পর কত হবে, তা হিসাব করতে ক্যালকুলেটর পাওয়া যেতে পারে। সেখানে সঞ্চয়ের পরিমাণ ও সময় পরিবর্তন করে ফলাফল দেখা যাবে।

২. ছবি দেখে শেখা: সাইকেলের গিয়ার বা বিজ্ঞানের কোনো বিষয় চিত্রের সাহায্যে বোঝানো যেতে পারে। কিছু ক্ষেত্রে বিভিন্ন উপাদান পরিবর্তন করে তাদের কাজও দেখা সম্ভব।

৩. কুইজের মাধ্যমে পড়াশোনা: নতুন ভাষা শেখা কিংবা পরীক্ষার প্রস্তুতিতে চ্যাটজিপিটি কুইজ নিতে পারে। উত্তরের ভিত্তিতে পরবর্তী অনুশীলনও চাওয়া যাবে।

৪. ভ্রমণ পরিকল্পনা: বাজেট, সময় ও পছন্দের জায়গা জানালে ভ্রমণসূচি ও মানচিত্র পাওয়া যাবে। এমন ইন্টারঅ্যাকটিভ সুবিধা থাকলে বাজেট পরিবর্তন করে পরিকল্পনার পরিবর্তনও দেখা যাবে।

৫. পণ্য তুলনা: ল্যাপটপের মতো পণ্যের দাম, ওজন ও ব্যাটারির স্থায়িত্ব তুলনা করা যাবে। কোন বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তা পরিবর্তন করে সুপারিশও নেওয়া যাবে এখান থেকে।

চ্যাটজিপিটিতে নিজের প্রয়োজন স্পষ্ট করে লিখতে হবে। যেমন, ‘প্রতি মাসে পাঁচ হাজার টাকা সঞ্চয় করলে ১০ বছরে কত হবে, এমন একটি ইন্টারঅ্যাকটিভ ক্যালকুলেটর তৈরি করো।’ একইভাবে পড়াশোনার জন্য কুইজ, ভ্রমণের জন্য বাজেটভিত্তিক পরিকল্পনা কিংবা পণ্য তুলনার ব্যবস্থাও চাওয়া যাবে।

প্রথমবার ইন্টারঅ্যাকটিভ উপাদান না এলে আরও স্পষ্টভাবে বলা যায়, ‘এমনভাবে উত্তর দাও, যাতে আমি বিভিন্ন মান পরিবর্তন করে ফলাফল দেখতে পারি।’ তবে প্রতিটি প্রশ্নে এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে আসবে, এমন নিশ্চয়তা নেই।

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৬ ইনস্ট্যান্ট প্রয়োজনীয় বিশ্লেষণ বা টুল ব্যবহারের কাজ চালিয়ে যাওয়ার মধ্যেই উত্তর দেওয়া শুরু করতে পারে। প্রতিষ্ঠানের নিজস্ব মূল্যায়ন অনুযায়ী, ওয়েব অনুসন্ধানের প্রয়োজন হয় এমন প্রশ্নে এটি আগের জিপিটি-৫.৬ ইনস্ট্যান্টের তুলনায় গড়ে ৪৪ শতাংশ দ্রুত উত্তর দেওয়া শুরু করে। তবে সব প্রশ্নে একই মাত্রার উন্নতি হবে, এমন নয়।

ইন্টেলিজেন্ট ইউআইয়ের সুবিধা থাকলেও উত্তরের নির্ভুলতা যাচাই করা জরুরি। ক্যালকুলেটরের ফলাফল অনুমানের ওপর নির্ভর করতে পারে। একইভাবে পণ্যের দাম, ব্যাটারির স্থায়িত্ব কিংবা ভ্রমণ ব্যয়ের মতো তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে মিলিয়ে নেওয়া উচিত।

সবমিলিয়ে, নতুন সুবিধাটি চ্যাটজিপিটিকে শুধু তথ্য জানার মাধ্যম নয়, বরং তথ্য নিয়ে কাজ করার সহকারী হিসেবেও ব্যবহার করার সুযোগ দিচ্ছে। তবে এর প্রাপ্যতা অ্যাকাউন্টভেদে ভিন্ন হতে পারে এবং সব উত্তরে ইন্টারঅ্যাকটিভ উপাদান পাওয়া নাও যেতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

১ সপ্তাহ আগে
জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

১ সপ্তাহ আগে
দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

১ সপ্তাহ আগে
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

১ সপ্তাহ আগে
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

১ সপ্তাহ আগে
বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ফার্স্টকমকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে বিটিআরসি

পরবর্তী সংবাদ

ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM