বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /ফার্স্টকমকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে বিটিআরসি
তথ্যপ্রযুক্তি

ফার্স্টকমকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে বিটিআরসি

ফার্স্টকমকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে বিটিআরসি...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
·প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৫:১৬ পিএম·সর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৫:১৬ পিএম
ফার্স্টকমকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ৩০ সেপ্টেম্বরের নতুন নির্দেশনায় আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটররা নিজস্ব ইন্টার-অপারেটর এক্সচেঞ্জ (আইওএক্স) সুইচ স্থাপন ও পরিচালনার সুযোগ পেয়েছে। ২০০৮ সাল থেকে দেশে আন্তর্জাতিক কল পরিচালনা করে আসছে আইজিডব্লিউ অপারেটররা। তবে ইন্টারনেটভিত্তিক অ্যাপের মাধ্যমে কলের জনপ্রিয়তা বাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ভয়েস কলের পরিমাণ কমেছে। এতে অপারেটরদের সেবা ও নেটওয়ার্ক পরিচালনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

নতুন নির্দেশনার ফলে অপারেটররা নিজস্ব আইওএক্স সুইচ ও কমন ইন্টারন্যাশনাল পয়েন্টের (সিআইপি) মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারবে। এতে নেটওয়ার্ক সক্ষমতা, কল রাউটিং ও অবকাঠামো উন্নয়নে তাদের নিয়ন্ত্রণ বাড়বে।

বিটিআরসি চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছেন, বিদ্যমান আইনের আওতায় জারি করা এ নির্দেশনা সব লাইসেন্সধারী আইজিডব্লিউ অপারেটরের জন্য প্রযোজ্য; কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য নয়। ফার্স্টকমসহ কয়েকটি অপারেটর সিদ্ধান্তটিকে ইতিবাচক হিসেবে দেখছে।

২০১২ সালের এপ্রিলে লাইসেন্স পাওয়া ফার্স্ট কমিউনিকেশনস লিমিটেড (ফার্স্টকম বিডি) প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক অবকাঠামো ও আন্তসংযোগ ব্যবস্থায় বিনিয়োগের পাশাপাশি কারিগরি কার্যক্রম, বিপণন, তথ্যপ্রযুক্তি ও বিলিং খাতে কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কের মাধ্যমে ১৮০টিরও বেশি দেশে কল সেবা দিচ্ছে। বর্তমানে তাদের নেটওয়ার্ক সচল রাখার লক্ষ্যমাত্রা ৯৯ দশমিক ৯৯ শতাংশ। বিটিআরসি'র এ সিদ্ধান্ত টেলিযোগাযোগ অবকাঠামোয় বিনিয়োগ ও কার্যক্রম পরিচালনায় স্বাধীনতা বাড়াবে বলে ধারণা টেলিকম বিশেষজ্ঞদের।

২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে একই বছরের ৩ ডিসেম্বর ফাস্টকম বিডির ওপর ১০০ শতাংশ সেবা বন্ধের নির্দেশ (অপারেশনাল ক্যাপ) জারি করে বিটিআরসি। চলতি বছরের গত ১৬ মার্চ ফার্স্টকমকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে বিটিআরসি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

১ সপ্তাহ আগে
জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

১ সপ্তাহ আগে
দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

১ সপ্তাহ আগে
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

১ সপ্তাহ আগে
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

১ সপ্তাহ আগে
বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

পরবর্তী সংবাদ

চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-কুইজসহ নানা টুল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM