বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /এআই বুটক্যাম্পে তরুণদের নতুন পথ দেখাচ্ছে গ্রামীণফোন
তথ্যপ্রযুক্তি

এআই বুটক্যাম্পে তরুণদের নতুন পথ দেখাচ্ছে গ্রামীণফোন

এআই বুটক্যাম্পে তরুণদের নতুন পথ দেখাচ্ছে গ্রামীণফোন...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
·প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৬:৫৯ পিএম·সর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৬:৫৯ পিএম
এআই বুটক্যাম্পে তরুণদের নতুন পথ দেখাচ্ছে গ্রামীণফোন

এআই বুটক্যাম্প-এর মাধ্যমে তরুণদের হাতে-কলমে বাস্তবমুখী ও ভবিষ্যৎ-উপযোগী দক্ষতায় সমৃদ্ধ করতে আরও একটি পদক্ষেপ নিয়েছে তরুণদের জন্য গ্রামীণফোনের বিনামূল্যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম গ্রামীণফোন একাডেমি। উদীয়মান উদ্ভাবকদের একত্রিত করে তাদের আইডিয়াগুলো এআই-চালিত ডিজিটাল সল্যুশনে রূপান্তরে সহায়তা করেছে বুটক্যাম্পটি।

গ্রামীণফোনের এআই অ্যান্ড আই কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে একাডেমির বৃহত্তর এআই মিশন’র আওতায় এই এআই বুটক্যাম্পটি ৮০ জন নির্বাচিত অংশগ্রহণকারীকে হাতে-কলমে শেখা এবং পণ্য উদ্ভাবনের সুযোগ করে দিয়েছে। ১২ অক্টোবর জিপিহাউজে অনুষ্ঠিত চূড়ান্ত পিচিং এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

অংশগ্রহণকারীদের শেখা বিষয়গুলোকে বাস্তবে প্রয়োগ করতে, গ্রামীণফোন একাডেমি একটি 'নো-কোড এআই ওয়েব ডেভেলপমেন্ট কম্পিটিশন'-এর আয়োজন করে; যেখানে আগের কোনো প্রোগ্রামিং অভিজ্ঞতা ছাড়াই শুধু এআই প্রম্পট ব্যবহার করে কার্যকর ওয়েবসাইট তৈরির চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের। প্রতিযোগিতাটিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ২১০টিরও বেশি আবেদন জমা পড়ে, যেখান থেকে ৮০ জন অংশগ্রহণকারীকে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ পরিচালিত ইনটেনসিভ এআই বুটক্যাম্পের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়।

আইডিয়েট, বিল্ড, টেস্ট – এ পদ্ধতি অনুসরণ করে এআই বুটক্যাম্পটি অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের সমস্যা চিহ্নিতকরণ, এআই-চালিত সমাধান তৈরি এবং সেগুলোকে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট (এমভিপি) বা ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তরে দিকনির্দেশনা প্রদান করেছে। তাদের কাজের মূল তিনটি ক্ষেত্র ছিল ক্যারিয়ার, দক্ষতা ও মাইজিপি। বুটক্যাম্পটির শেষ ধাপে একটি পিচিং ইভেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবিত সল্যুশনগুলো তুলে ধরেন। এই বুটক্যাম্পে প্রথম স্থান অর্জন করেছে ’ট্রেজেক্টরি’ প্ল্যাটফর্ম নিমার্তা দলটি। ’ট্রেজেক্টরি’ এটি একটি এআই-চালিত প্ল্যাটফর্ম যা রিয়েল-টাইমে দক্ষতা ও সিভি মূল্যায়ন করে প্রতিটি ব্যক্তির আলাদা আলাদা প্রয়োজন অনুযায়ী ক্যারিয়ার পরামর্শ, প্রশিক্ষণের সুপারিশ এবং তাদের ক্যারিয়ারের সুযোগগুলো সম্পর্কে ধারণা প্রদান করে। ’মাইজিপি কেয়ার’ প্ল্যাটফর্ম নির্মাতা দলটি হয়েছে প্রথম রানার্স-আপ। তাদের প্ল্যাটফর্মটি স্মার্ট কেয়ার নেভিগেশনের মাধ্যমে ব্যবহারকারীদের বিশ্বস্ত চিকিৎসা সেবার সাথে যুক্ত করার একটি এআই-চালিত হেলথকেয়ার হাব। দ্বিতীয় রানার্স-আপ হয়েছে ‘প্রজেক্ট লাইফলাইন’ নির্মাতা দলটি। ব্যবহারকারীরা যেন আপতকালীন সময়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে এবং কার্যকরভাবে সাড়া দিতে পারেন এজন্য এআই প্রযুক্তির সহায়তায় ব্যক্তিগত সুরক্ষা ও জরুরি মুহুর্তের জন্য প্রস্তুতিমূলক প্ল্যাটফর্ম হচ্ছে ‘প্রজেক্ট লাইফলাইন’।

তাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে এআই বুটক্যাম্পের বিজয়ী তিনটি দলই এক বছরের জন্য বিনামূল্যে প্রিমিয়াম এআই টুলস ব্যবহার করতে পারবেন। পাশাপাশি তাদের আইডিয়াগুলো যেন কর্মসংস্থানের উপযোগী বাস্তবসম্মত ও কার্যকর সল্যুশনে রূপান্তরিত হয় এজন্য বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন তারা।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার আন্দ্রেয়াস হগবার্গ এবং হেড অব এনভায়রনমেন্ট সোশ্যাল গভার্নেন্স (ইএসজি) ফারহানা ইসলামসহ কোম্পানির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, গ্রামীণফোনের প্রশিক্ষকবৃন্দ এবং গ্রামীণফোন একাডেমির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পদক্ষেপটি সম্পর্কে বলতে গিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “এআই যেভাবে আমাদের শেখার, কাজ করার এবং নতুন সুযোগ তৈরি করার ধরণগুলো বদলে দিচ্ছে, তাতে এই রূপান্তরে অংশ নেওয়ার জন্য তরুণদের প্রয়োজনীয় দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতার সুযোগ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণফোনে আমাদের এআই অ্যান্ড আই কর্মকৌশলে এই ভাবধারাটিই প্রতিফলিত হয়; যেখানে এআই আর কোন কোনো পরীক্ষামূলক বিষয় নয়, বরং এটি আমাদের কর্মী, কার্যক্রম এবং হাইপার-পার্সোনালাইজড গ্রাহক অভিজ্ঞতার সাথে গভীরভাবে যুক্ত হয়ে যাচ্ছে।

আমরা বিশ্বাস করি, ভবিষ্যৎ শুধু এআই-এর ওপর নির্ভর করছে না, বরং নির্ভর করছে তাদের ওপর যারা এটিকে দায়িত্বশীল ও অর্থবহভাবে ব্যবহার করতে পারবেন। গ্রামীণফোনের ভেতরে আমরা যেমন ভবিষ্যৎ-উপযোগী সক্ষমতা তৈরি করছি, ঠিক তেমনি এই লক্ষ্যকে আমাদের প্রতিষ্ঠানের বাইরেও ছড়িয়ে দিতে সমানভাবে সংকল্পবদ্ধ আমরা। আমরা বিশ্বাস করি, ভৌগোলিক সীমাবদ্ধতা যেন সুযোগের পথে বাধা হয়ে না দাঁড়ায়। সঠিক দৃষ্টিভঙ্গি ও দক্ষতা থাকলে তরুণরা যেখানেই থাকুন না কেন, স্থানীয় ও বিশ্ব উভয় বাজারেই তারা সফল হতে পারেন। গ্রামীণফোন একাডেমির মাধ্যমে আমাদের উদ্দেশ্য শুধু শেখার সুযোগ তৈরি করা নয়, বরং তরুণরা যেন তাদের জ্ঞান প্রয়োগ করার, বাস্তব জীবনের সমস্যা সমাধান করার এবং অর্থবহ পদক্ষেপ নেয়ার সুযোগ পান তা নিশ্চিত করা। এআই বুটক্যাম্পটি সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা শিক্ষার্থীদের তাদের ভাবনাকে বাস্তবভিত্তিক সমাধানে রূপান্তর করার পাশাপাশি প্রতিনিয়ত এআই-চালিত বিশ্বে সফল হওয়ার আত্মবিশ্বাস ও সক্ষমতা তৈরিতে সহায়ক হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

১ সপ্তাহ আগে
জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

১ সপ্তাহ আগে
দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

১ সপ্তাহ আগে
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

১ সপ্তাহ আগে
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

১ সপ্তাহ আগে
বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি১০০

পরবর্তী সংবাদ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM