বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
·প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৬:২৪ পিএম·সর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৬:২৪ পিএম
বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি) এর ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আসুস বাংলাদেশ। ঢাকায় ‘ডেয়ার টু ইনোভেট’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গেমিং খাতে আরওজির দুই দশকের যাত্রা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ই-স্পোর্টস গেমার, টেক রিভিউয়ার এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন। এ উপলক্ষে আসুস পাঁচটি নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন করে। এছাড়া, দেশব্যাপী একটি অনলাইন ই-স্পোর্টস টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়।

নতুন ল্যাপটপগুলো হলো আরওজি জেফিরাস ডুও (জিএক্স৬৫১), জেফিরাস জি১৪ (জিইউ৪০৫), জেফিরাস জি১৬ (জিইউ৬০৬) এবং আসুস টিইউএফ গেমিং ১৬ (এফএক্স৬১০)।

অনুষ্ঠানে টাফ এবং আরওজি ল্যাপটপ প্রদর্শন করা হয়। নতুন ল্যাপটপগুলোর মধ্যে আরওজি জেফিরাস ডুও ছিল অন্যতম আকর্ষণ। এতে রয়েছে দুটি ১৬ ইঞ্চির ওলেড ডিসপ্লে, যা গেম খেলা, একসঙ্গে একাধিক কাজ করা এবং কনটেন্ট তৈরির জন্য তৈরি করা হয়েছে। এর দুটি ডিসপ্লের একটিতে গেম খেলার পাশাপাশি অন্যটিতে চ্যাট, গেমিং গাইড বা অন্যান্য অ্যাপ চালু রাখা যায়। এ ছাড়া ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইনের মতো কাজেও অন্য স্ক্রিনটি ব্যবহার করা যায়।

জেফিরাস জি১৪ ও জি১৬ পাতলা ও হালকা ল্যাপটপ। এগুলো গেমিংসহ অন্যান্য জটিল কাজের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তাই যাদের পাওয়ারফুল অথচ ছোট এবং হালকা কম্পিউটার প্রয়োজন, তাদের জন্য এই ল্যাপটপ দু’টি উপযোগী। অন্যদিকে টেকসই গঠন ও নিয়মিত গেম খেলার উপযোগী পারফরম্যান্সেকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে আসুস টাফ গেমিং ১৬ ল্যাপটপ।

ল্যাপটপ উন্মোচনের পাশাপাশি আসুস ‘আরওজি শোডাউন’ নামে একটি অনলাইন ই-স্পোর্টস টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে। এ প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমাণ এক লাখ টাকা। বাংলাদেশের গেমাররা এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় নিবন্ধন ও ম্যাচের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আসুস ও আরওজির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হবে।আসুসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন, “২০ বছর ধরে আরওজি গেমিং প্রযুক্তিতে নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশে গেমিং কমিউনিটি আগ্রহী এবং ক্রমেই বড় হচ্ছে। আমরা আমাদের নতুন প্রযুক্তি নিয়ে আসার পাশাপাশি গেমারদের একসাথে যুক্ত করা, প্রতিযোগিতা আয়োজন এবং তাদের দক্ষতা বাড়ানোর আরও সুযোগ তৈরি করতে আগ্রহী।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

১ সপ্তাহ আগে
জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

১ সপ্তাহ আগে
দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

১ সপ্তাহ আগে
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

১ সপ্তাহ আগে
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

১ সপ্তাহ আগে
বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

এআই বুটক্যাম্পে তরুণদের নতুন পথ দেখাচ্ছে গ্রামীণফোন

পরবর্তী সংবাদ

ফার্স্টকমকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে বিটিআরসি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM